ডেস্ক রিপোর্ট: ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক বৈধকরণ সংগ্রাম কমিটির আজ ১৮ আগস্ট সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে ব্যাটারিচালিত রিকশাা-ভ্যান-ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত বাতিল, ব্যাটারিচালিত পরিবহনসমূহকে লাইসেন্স প্রদান, চালকদের উপর পুলিশী হয়রানি-নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ-মিছিল করেছে। সমাবেশে মানিকনগর, সূত্রাপুর, গেন্ডারিয়া, খিলগাঁও, কামরাঙ্গীরচর, মিরপুর, কেরাণীগঞ্জসহ ঢাকার বিভিন্ন অঞ্চলের অটোরিকশা শ্রমিক অংশগ্রহণ করে। সংগ্রাম কমিটির সংগঠক নাঈমা খালেদ মনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, সংগ্রাম কমিটির ঢাকা মহানগরের নেতা ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার সভাপতি রাজু আহমেদ, শ্রমিকনেতা মানিক হোসেন, তসলিমা আকতার বিউটি, রিকশাশ্রমিক নেতা বাবুল মোল্লা, মোহাম্মদ শাকিল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যে সময়ে সরকারের দায়িত্ব ছিল মানুষের মৃত্যুকে ঠেকানো, করোনা মহামারিকে মোকাবেলায় চিকিৎসার সার্বিক আয়োজন নিশ্চিত করা, সেসময়ে আমরা দেখলাম সরকার তা না করে বরং ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রজ্ঞাপন জারি করে লক্ষ লক্ষ শ্রমিককে কর্মহীন করেছে। প্রায় ৫০ লক্ষের বেশি অটোরিকশা শ্রমিক ও তাদের পরিবার-পরিজন মিলে প্রায় ৩ কোটির বেশি মানুষকে সরকার অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে, কাজ হারাতে বাধ্য করেছে, সর্বোপরি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বড় বড় ব্যবসায়ীদের স্বার্থে গরিবদের পেটে লাথি মারার এই সিদ্ধান্ত শ্রমিকরা কিছুতেই মেনে নিতে পারে না।
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
সব মন্তব্য
No Comments