সাভার (উপজেলা) প্রতিনিধি: সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিরাজগঞ্জ এবং লালমনিরহাট জেলার নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব সাভারের শিমুলতলার একটি রেস্টুরেন্টে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন এইচ রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহমেদ মুন্না। পরিচিতি সভাটি সঞ্চালনা করেন জামাল উদ্দিন হাওলাদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাজুল ইসলাম মনির। অনুষ্ঠানে সিরাজগঞ্জ এবং লালমনিরহাট জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জিয়া সৈনিক দলের সভাপতি শাহাবুদ্দিন এবং সিরাজগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন এবং সাধারণ সম্পাদক সোহেল রানা বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে এন এইচ রুবেল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে আমরা একতাবদ্ধ হয়ে সার্বিক কার্যক্রম পরিচালিত করবো। আওয়ামী লীগের দোসর কিংবা কোন অন্যায়কারী এই দলে স্থান পাবে না। অনুষ্ঠানটির সঞ্চালক জামাল উদ্দিন হাওলাদার তার এক বক্তব্যে বলেন, কোন অরাজনৈতিক এবং বিতর্কিত মানুষ এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেনা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments