স্টাফ রিপোটার: ধর্মের নামে মানুষ ও সমাজের মধ্যে ভাগাভাগি, ভেদ, বিভেদ, অসহিষ্ণুতা, রেষারেষি, রক্তারক্তি, খুনাখুনি, সহিংসতা, ধর্মন্ধতা, সাম্প্রদায়িকতা, হিংসা, অশান্তি, অসমতা ও বৈষম্যের বিপরীতে সাম্য-সমতা-শান্তি-মানবতার বাণিকে উর্ধে তুলে ধরে জাতীয় সাংস্কৃতিক পুনর্জাগরণ সংঘটনের আহ্বান জানিয়ে আজ ১৭ অক্টোবর লালন সাঁইজির জন্ম ও মৃত্যু দিবস জাসদ দলীয়ভাবে দেশব্যাপি লালন দিবস হিসেবে উদযাপন করেছে। এ উপলক্ষ্যে জাসদের উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় লালনগীতি পরিবেশন, আলোচনা সভা, বাউল সমাবেশ, র্যালি, পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে উন্মুক্ত মঞ্চে লালনগীতি পরিবেশনা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আলোচনা সভায় বক্তব্য রাখেন।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বাঙালির দেশজ সংস্কৃতির বিপরীতে ধর্মকে দাঁড় করানোর বস্তাপঁচা অপরাজনীতি রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিপরীতে ইসলাম ধর্মকে দাঁড় করিয়েছিল তারাই এখনও বাঙালির দেশজ সংস্কৃতির বিরুদ্ধে ধর্মকে দাঁড় করিয়ে রাজনীতি করছে। তিনি বলেন, লালন সাঁইজিসহ দেশের বাউল, বৈষ্ণব, সুফী, সাধকগণ বা সকল ধরনের বৈষম্য ও অশান্তির বিরুদ্ধে সাম্য ও মানবতার বাণি প্রচার করেছেন। তারা শান্তির দূত ছিলেন। তিনি বলেন, বাউলিয়ানা বাঙালির সাংস্কৃতিক ভান্ডারের অমূল্য সম্পদ। তিনি বাউলিয়ানা, দেশজ সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা এবং বাউলদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, কেবল মানবতাবাদের বিকাশ নয়, শোষণমুক্তির সংগ্রামে লালনের দার্শনিক চিন্তা বাঙালি ও বিশ্বমানবের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। তিনি বলেন, কেবল অর্থনৈতিক বৈষম্য নয়, নানা ধরনের সাংস্কৃতিক বৈষম্যের বিরুদ্ধেও সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মীদের সচেতন হতে হবে ও সংগ্রাম পরিচালনা করতে হবে।
সমাবেশ শেষে উন্মুক্ত মঞ্চে শিল্পীগণ লালনগীতি পরিবেশন করেন।
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেই তাকে প্রকাশ্যে সতর্ক করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
স্টাফ রিপোর্টার: রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আ ...
সব মন্তব্য
No Comments