পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী-১ ও রাজশাহী-২ আসনের জাসদ মনোনীত প্রার্থীদের নিয়ে নির্বাচনী কর্মকৌশল নির্ধারনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর গণকপাড়াস্থ ফুড লাভার'স রেস্টুরেন্টের কনফারেন্স রুমে রাজশাহী মহানগর ও জেলা জাসদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর জাসদের সভাপতি ও রাজশাহী সদর আসনের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. মজিবুল হক বকু।
সভা পরিচালনা করেন রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।
উক্ত সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ মনোনীত প্রার্থী,রাজশাহী-১ আসনে প্রদীপ মৃধা ও রাজশাহী-২ আসনে আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর পক্ষে নির্বাচনী মনোনয়নপত্র জমাদান এবং ততপরবর্তি প্রচার প্রচারণা ও নির্বাচনী কর্মপরিকল্পনা নির্ধারনের লক্ষ্যে রাজশাহী মহানগর জাসদের উদ্যোগে দিকনির্দেশনা মূলক মতবিনিময় করা হয়।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি দ্বিজেন্দ্রনাথ সিংহ,জেলা জাসদের সভাপতি,রাজশাহী-১ আসনের জাসদের মনোনীত প্রার্থী প্রদীপ মৃধা,রাজশাহী জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোঃ শরাফত উল্লাহ, মহানগর জাসদের সহ-সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, মহানগর জাসদের দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির, যুবজোটের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, যুবজোটের মহানগর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,মহানগর জাসদের সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,বাংলাদেশ ছাত্রলীগ মহানগর সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সোহাগ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন জাসদের সিনিয়র নেতা গোলাম হায়দার,ফয়েজউল্লাহ চৌধুরী,প্রতুল কান্তি ভট্টাচার্য্য, রাজশাহী মহানগর জাসদের সহ-সভাপতি শরিফুল ইসলাম,জেলা জাসদের নেতা সামসুজ্জামান সামসু,যুগ্ম সাধারণ সম্পাদক কাবির খান,সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন বাহার,মতিহার থানা সভাপতি তসলিম উদ্দিন, মহানগর জাসদের কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক, শামসুজ্জোহা,পরিবেশ বিষয়ক সম্পাদক কলিম হায়দার রেন্টু,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম শুভ, কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন রাসেল,আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন রওনক,সংখ্যালঘু আদিবাসী বিষয়ক সম্পাদক মানিক কুমার সরকার, জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব রনি,সহ সম্পাদক শামসুল ইসলাম,সদস্য ফয়সাল রহমান রানা, সাবেক ছাত্রনেতা জুয়েল খান,২৫ নং ওয়ার্ড জাসদের সভাপতি মোবারক হোসেন খোকন,সাধারণ সম্পাদক সোহাগ রহমান বাপ্পি,আবু সাঈদ,মোঃ হানিফসহ জাসদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments