রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় "পুষ্টি, মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন" প্রতিপাদ্যের আলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় "প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১" এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৫ জুন) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত এ প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. বিপুল চন্দ্র নাগ, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন.পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন। পরে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের পুরুস্কৃত করা হয়। প্রসঙ্গত,,প্রদর্শনীতে বিভিন্ন জাতের গাভী, ছাগল,ভেড়া,ঘোড়া,হাঁস-মুরগী,পাখী ও কবুতর প্রদর্শন করা হয়।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে ...
স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ুর প্রভাব কমলেও লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সারাদে ...
স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন সকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না ...
সব মন্তব্য
No Comments