ডেস্ক রিপোর্ট: উত্তরা প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগে শ্রেষ্ঠ প্রতিবেদকের সম্মাননা পেয়েছেন বরেন্দ্র অঞ্চলের প্রতিনিধি সৈয়দ মাহামুদ শাওন। উত্তরাঞ্চলের অন্যতম জনপ্রিয় এই দৈনিকের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
“মানুষের কল্যাণে, দেশের কল্যাণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রাজশাহীর ‘দ্য উত্তরা রিসোর্ট অ্যান্ড ভিলেজ’-এর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী আয়োজিত হয় বর্ণাঢ্য এই অনুষ্ঠান। “তারুণ্যই বদলাবে রাজশাহী”—এমন অঙ্গীকারে নতুন উদ্যোমে পথচলার প্রত্যয় ব্যক্ত করে পাঠকপ্রিয় এই দৈনিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক উত্তরা প্রতিদিনের প্রকাশক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহিদের সহধর্মিণী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা সুরাইয়া শারমিন, সম্পাদক এনায়েত করিম, নির্বাহী সম্পাদক মৌসুমি মাহামুদ, সাহিত্য সম্পাদক আলহাজ্ব আতাউল গণি, প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি, আসমা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার আশরাফ আলী এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (মিডিয়া ও পিআর) মনিরুজ্জামান দিপু।
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরা এই জমকালো আয়োজনে অংশগ্রহণ করেন। এক যুগের পদার্পণে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও জনপ্রিয়তা তুলে ধরেন বক্তারা।
সম্মেলনে সৈয়দ মাহামুদ শাওন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্ববান ও সচেতনভাবে জনকল্যাণে কাজ করতে উৎসাহিত করবে।”
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments