ডেস্ক রিপোর্ট: গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে ইঞ্জিন বিকল হওয়া ১টি বোটসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৮ আগস্ট ২০২৫ মাছ ধরার উদ্দেশ্যে ১৫ জন জেলেসহ ১ টি মাছ ধরার ট্রলার সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত ১২ আগস্ট নোয়াখালীর হাতিয়া থানাধীন চরঈশ্বর গাংগুরিয়ার চরের দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল উক্ত বোটে থাকা মাছ, খাবার সামগ্রী, ইঞ্জিনের ব্যাটারি, তেল ও প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। মোবাইল নেটওয়ার্কের আওতার বাহিরে থাকায় কারো সাথে যোগাযোগ করতে না পাড়ায় তারা তিনদিন যাবৎ ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর ১৪ আগস্ট বৃহস্পতিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশান ভাসানচর কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতের কবলে পড়া ১৫ জন জেলেসহ ইঞ্জিন বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে বিসিজি স্টেশান ভাসানচরে নিয়ে আসা হয়।
পরবর্তীতে, উদ্ধারকৃত ১৫ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments