ডেস্ক রিপোর্ট: সাফের প্রথম হতেই মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত স্টেডিয়ামে গিয়ে খেলা দেখছিলেন। কিন্তু আজ (৭ অক্টোবর) স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখার জন্য দুই দিন ধরে টিকিট চেয়েও পাচ্ছে না প্রবাসীরা।
টিকিট নিয়ে হাঙ্গামা হয়েছিল পুলিশ এবং দর্শকের মধ্যে, সংঘর্ষের খবরও পাওয়া গিয়েছে। বুধবার (৬ অক্টোবর) আবারও বাংলাদেশিরা টিকিট সংগ্রহের চেষ্টা করেছেন। মালদ্বীপ থেকে বাফুফে জানিয়েছে, আগের ম্যাচে দেড়শর বেশি টিকিট দেওয়া হয়েছিল। এখন বলছে ৩০টি টিকিট দেবে।
গ্যালারিতে বাংলাদেশি দর্শক বেশি হলে খেলোয়াড়রা সমর্থন পাবে। সেটি যেন না হয় তাই বাংলাদেশি দর্শকদের জন্য টিকিট সংখ্যা কমিয়ে মালদ্বীপের ৭ হাজার সমর্থক বেশি রাখার চেষ্টা করা হচ্ছে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments