মোংলা (বাগেরহাট) থেকে মো. নূর আলমঃ “সংঘাত নয়, শান্তির বাংলাদেশ চাই”। “ধর্ম যার যার, রাস্ট্র সবার” শ্লোগানে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মোংলা উপজেলার দিগরাজ বাজারে উপজেলা প্রশাসন ও দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ প্রকল্পের আয়োজনে (২৯ আগস্ট) সোমবার বিকেলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস। সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।
সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, মোংলা উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোংলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক মো. নূর আলম, দিগরাজ মিয়াপাড়া জামে মসজিদের ইমাম মোঃ মাসুদুর রহমান, অধ্যাপক অসিত সরকার, আওয়ামীলীগ নেতা অর্ধেন্দু শেখর বিশ্বাস, শ্যামল দেওয়ান, শিক্ষক নিরাপদ হালদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি মিহির রায়, পুরোহিত বিভূদান সরদার, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ প্রকল্পের সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, ব্রেভ প্রকল্পের মোংলার সমন্বয়কারী কাজী মিজানুর রহমার, দিগরাজ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জিহাদ সরদার টনি, প্রসেনজিৎ সরদার, ব্রেভ ইয়ুথ লিডার হাছিব সরদার প্রমূখ।
সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ হওয়ার কথা ছিলো অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং শোষণহীন বাংলাদেশ। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা কখনো ধর্মের নামে, কখনো রাজনীতির নামে বার বার অসাম্প্রায়িক চেতনার বাংলাদেশের উপর আঘাত হানছে। বক্তারা আরো বলেন “ধর্ম যার যার, রাস্ট্র সবার” নীতিতে দেশ ও সমাজ পরিচালনা করতে হবে। পাশাপাশি ধর্মে ধর্মে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিবেদিত হতে হবে। বক্তরা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক মানবিক গুনাবলীসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments