ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আট জোড়া বিশেষ ট্রেন চলবে: রেলপথ মন্ত্রী
স্টাফ রিপোটার: রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আট জোড়া বিশেষ ট্রেন চলবে ।
আজ রেল ভবনের সভাকক্ষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ২৪ মার্চ হতে যাত্রার ১০ ( দশ )দিন পূর্বের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা হতে এবং পূর্বাঞ্চলের চলাচল রত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হবে ।
মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রায় যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি যেতে পারে এবং ফিরতে পারে সে বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে নিরাপত্তার বিষয়ে যুক্ত করা হয়েছে । যে সকল ইউনিয়নের উপর দিয়ে রেললাইন গিয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন এর চেয়ারম্যানদেরকে রেলের নিরাপত্তার বিষয়ে তদারকি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। রেলের জায়গা উদ্ধারের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রাজবাড়ীতে প্রথম অভিযান শুরু হয়েছে। রাজবাড়ী থেকে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলের যে সকল জায়গা প্রভাবশালীদের দখলে আছে সেটাও উদ্ধারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি এবং প্রতিষ্ঠানের সাথে আলোচনা করা হয়েছে । রেলের জমি যাতে কেউ অবৈধভাবে দখল করে রাখতে না পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। রেলের জায়গা অবৈধ দখল করে রাখা যাবে না, রেলের জায়গা সকলকেই বৈধ ভাবে ব্যবহার করতে হবে।
রেলের মহাপরিচালক বলেছেন, ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিল ২০২৪ তারিখের টিকিট বিক্রয় করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে । ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবে।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর এবং মহাপরিচালক সর্দার শাহাদাত আলী সহ মন্ত্রণালয় এবং বাংলাদেশের রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments