স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকারের দাবি জানিয়েছে তরুণরা। ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ উদযাপন উপলক্ষে আজ রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৫ টায় রাজধানীর শ্যামলী মাঠের সম্মুখ সড়কে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং- এর আয়োজনে রোডক্র্যাশ হতাহতদের স্মরণে তরুণ পদযাত্রা ও মোমবাতি প্রজ্বলনে এ কথা বলেন উপস্থিত তরুণ শিক্ষার্থীরা।
তারা বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় যেভাবে মানুষ মারা যাচ্ছে তাতে করে সড়ক দুর্ঘটনা মহামারী আকার ধারণ করেছে। সড়ক ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হলো তরুণরা এবং তাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে রোডক্রাশ বা সড়ক দুর্ঘটনা। তাই সড়কে আর যেনো কোনো প্রাণ না ঝরে তার জন্য একটি সমন্বিত নিরাপদ সড়ক ব্যবস্থাপনার প্রয়োজন। এই নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে, আর সে কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অবশ্যই সড়ক নিরাপত্তা আইন প্রণয়নসহ যথাযথ বাস্তবায়ণ নিশ্চিতকরণ এবং একটি সমন্বিত নিরাপদ সড়ক ব্যবস্থাপনা বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে।
মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরাসহ প্রায় অর্ধ শতাধিক তরুণ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তাগণ সহ নানা শ্রেণি-পেশার শতাধীক মানুষ অংশ নেয়। এসময় তারা বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে একটি কার্যকর “সড়ক নিরাপত্তা আইন” এর দাবি জানান।
এর আগে বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সেফ সিস্টেম এপ্রোচ ও সড়ক নিরাপত্তা বিষয়ে তরুণদের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধীক তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments