স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়িতে ৪৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ অক্টোবর) বিকেলে যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মহানগর দক্ষিন এর যাত্রাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের বিএনপির সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবী।
এ সময় নবী উল্লাহ নবী তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ইস্পাত-দৃঢ় ঐক্য গড়ে তোলার আহবান জানান।
কর্মী সভায় ৪৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ৪৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বাদল সর্দার,বিএনপি নেতা জামশেদুল আলম শ্যামল,ডেমরা থানা বিএনপি'র সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনিসুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪৯নং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম বাদল।
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
সব মন্তব্য
No Comments