মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের মোংলা প্রতিনিধি প্রয়াত এম এ মোতালেব'র জানাজা নামাজ শেষে মোংলা পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ৮ জানুয়ারি রবিবার দুপুরে মোংলার বি এল এস জামে মসজিদ চত্বরে প্রয়াত সাংবাদিক এম এ মোতালেব'র জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
রবিবার বাদ যোহর অনুষ্ঠিত জানাজা নামাজে ইমামতি করেন বি এল এস জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম। মোংলা পৌর কবরস্থানে তাকে দাফন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমীন। জানাজা নামাজের প্রাক্কালে শোক সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি মুজিবুর রহমান, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলাল, সাংবাদিক এম এ মোতালেব'র একমাত্র ছেলে মোঃ আলামীন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কোহিনূর সরদার, পৌর আওয়ালীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল ও সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক মোঃ হাসান গাজী, সুমেল সারাফাত, হাসান মাহমুদ, মনিরুল ইসলাম দুলু, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আবুল কালাম খান প্রমূখ। জানাজা নামাজের আগে মোংলা প্রেসক্লাব ও দৈনিক পূর্বাঞ্চলের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক এম এ মোতালেব'র প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। জানাজা নামাজ শেষে সাংবাদিক এম এ মোতালেবকে মোংলা পৌর কবরস্থানে দাফন করা হয়।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments