ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল। আজ বেলা সাড়ে ১২টায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ মিঃ স্কট ব্রান্ডন এবং পলিটিক্যাল, ইকোনোমিক ও কালচারাল কাউন্সিলর মিঃ আর্টুরো হাইন্স জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে এলে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাদের স্বাগত জানান।
এসময় তারা বন্ধু প্রতীম মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সভায় তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো শক্তিশালী হবে।
এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি এবং জাতীয় পার্টি চেয়ারম্যান এর বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments