বিশেষ প্রতিনিধি,গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনসার টেপিরবাড়ি গ্রামে সরকারি রেকর্ডভুক্ত একটি রাস্তায় ইটের সলিং নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তার উন্নয়নকাজ শুরু করতে গেলে কয়েকজন ব্যক্তি সেখানে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে ইকবাল হাসান কাজল শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), তেলিহাটি ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। আবেদনের অনুলিপি গাজীপুর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর কাছেও দেওয়া হয়েছে।
লিখিত আবেদনে বলা হয়েছে, তেলিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ি গ্রামের ওই রাস্তা দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। রাস্তার উন্নয়নের অংশ হিসেবে তেলিহাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইটের সলিং নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়।
আবেদনকারীর অভিযোগ, রাস্তার উন্নয়নকাজের জন্য ইট ও বালু ফেলে কাজ শুরু করার পর কয়েকজন ব্যক্তি সেখানে এসে বাধা সৃষ্টি করেন। একই সঙ্গে সরকারি রাস্তার কিছু জায়গা নিজেদের জমি বা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দাবি করার চেষ্টা করা হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আফসার উদ্দিনের বক্তব্যের বরাত দিয়ে আবেদনে আরও বলা হয়েছে, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে রাস্তার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেনকেও একইভাবে কাজ বন্ধ রাখতে টেলিফোনে নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে কাজ বন্ধের বিষয়ে কোনো লিখিত প্রশাসনিক নির্দেশনা বা সিদ্ধান্তের তথ্য আবেদনে উল্লেখ করা হয়নি। এ কারণে সরকারি রেকর্ড ও সংশ্লিষ্ট ভূমি নথিপত্র যাচাই করে রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণের দাবি জানিয়েছেন আবেদনকারী।
ইকবাল হাসান কাজল তাঁর আবেদনে সরকারি আরএস রেকর্ড অনুযায়ী রাস্তার সীমানা নির্ধারণ, রাস্তার জায়গায় কোনো অবৈধ বাধা থাকলে তা অপসারণ এবং ইউনিয়ন পরিষদের বরাদ্দে নেওয়া ইটের সলিং নির্মাণকাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার জায়গা নিয়ে বিরোধের কারণে উন্নয়নকাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তারা সরকারি নথিপত্র যাচাই ও সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি নির্ধারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments