ডেস্ক রিপোর্ট: পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি শেষ হচ্ছে আজ। ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে যাওয়া মানুষজন। ফলে ভোর থেকেই শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও পরিবহন টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীর চাপ।
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন এবং বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে আসা যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। একইসঙ্গে ট্রেন ও বাসযোগে আগত যাত্রীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
ফিরতি যাত্রায় অনেক যাত্রীই জানিয়েছেন, ছুটির শেষ দিনে ভিড় এড়াতে তারা ভোরবেলাতেই রওনা দিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভিড়ের কারণে ভোগান্তির কথাও জানান অনেকে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আজ দিনভর এই চাপ অব্যাহত থাকতে পারে।
এদিকে রাজধানীতে কর্মচাঞ্চল্য ধীরে ধীরে ফিরে আসছে। আগামীকাল থেকে অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি চালু হওয়ায় শহরের স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টার্মিনালগুলোতে নজরদারি জোরদার করেছে।
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
স্টাফ রিপোর্টার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি) জটিলতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৩ সে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
সব মন্তব্য
No Comments