দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে সজিব (১৪) নামে নমব শ্রেণীর এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার দুপুর ২.৩০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের নীচে পদ্মা নদীতে ডুবে সে নিখোঁজ হয়। নিখোঁজ স্কুলছাত্র সজিব একই ইউনিয়নের পিএম কলেজপাড়া গ্রামের রাখি হোসেনের ছেলে এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, সজিব সহ ৫-৬ন বন্ধু গোলাবাড়িয়া গ্রামের নীচ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নেমে তারা সকলে সাঁতার কাটতে থাকে। এক পর্যায়ে নদীর প্রবল ¯্রােতে সজিব পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে এলাকার লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে নেমে নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে নদীতে সন্ধান চালায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলেনি বলে স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments