ডেস্ক রিপোর্ট: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামশক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড় ও ভারি বৃষ্টিপাতে নগরবাসীর দুর্ভোগ যেন না হয় সেজন্য জরুরি নির্দেশনা দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করেন।প্রকৌশল বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করবে।দ্রুত পানি নিষ্কাশনে কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকা ঝড়ে কোথাও কোনো গাছ পড়ে রাস্তা ব্লক হলে দ্রুত সময়ের মধ্যে অপসারণসহ নগরবাসীর সব ধরনের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এগিয়ে আসার নির্দেশনা দেন। তিনি জরুরি প্রয়োজনে নগরবাসীকে ডিএনসিসির হটলাইন নাম্বার ১৬১০৬ নাম্বারে ফোন করার জন্য আহ্বান জানিয়েছেন।
মেয়র গতকাল গুলশান নগর ভবনে এক জরুরি সভায় এই নির্দেশনা প্রদান করেন।
মেয়র সকল কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে সরেজমিনে থেকে তদারকি করার আহ্বান জানিয়েছেন।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments