বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধিঃ নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে হয়বতপুর শহীদ মিনারের বেদীতে বোমাটি উদ্ধার এবং নিষ্ক্রিয় করেছে র্যাবের একটি বোম ডিসপোজাল ইউনিট। বেলা সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারের লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে বোমাটি উদ্ধার করে কাছেই গাজীপুর বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট মাটিতে গর্ত করে বোমাটির বিস্ফোরণ ঘটায়। এর আগে গত শনিবার রাত বারটার দিকে হয়বতপুর বাজার পাহারাদার শহীদ মিনারের উপরে বোমাটি দেখতে পান। সাথে সাথে তিনি বিষয়টি হ্ইাওয়ে পুলিশকে অবগত করেন এবং লক্ষীপুর খোলাবড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু এবং স্থানীয় মেম্বরদের জানান। নুরুজ্জামান কালু ঘটনাস্থলে এসে বোমাটি দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। সংবাদ পাওয়র পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে ঘিরে রাখেন। সরজমিনে সকাল ১০টার দিকে হয়বতপুরে গিয়ে দেখা যায় , র্যাব ও পুলিশের সদস্যরা শহীদ মিনারের চারপাশে অবস্থান নিয়েছেন। একই সাথে ক্ষয়ক্ষতি এড়াতে ফিতা দিয়ে নিরাপদ দুরত্বে মানুষজনকে থাকতে বলা হয়েছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জাানান , বোমাটি দেখতে পাওয়ার পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসেন। লক্ষীপুর লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান কালু জানান, রাত বারোটার দিকে বাজার পাহারাদার শহীদ মিনারে বোমা সদৃশ্য বস্তু টি পাশে আলো জ্বলতে দেখেন। তার সন্দেহ হলে বিষয়টি তিনি হাইওয়ে পুলিশকে জানান। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল রংয়ের বোমা সদৃশ্য বস্তুর গায়ে একটি কাগজে লেখা দেখতে পান “আমি একা মরব না এই এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে মরব”। পরে বিষয়টি তাকে এবং স্থানীয় মেম্বার দের জানানো হলে তারা ঘটনাস্থলে আসেন এবংসরজমিনে দেখে নাটোর থানা পুলিশকে জানান। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান বিষয়টি জানার পরে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে র্যাব -৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি টিম তাদের সাথে যোগ দেন। পরে বোমাটি নিষ্ক্রিয় করার জন্য র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসেন। বেলা সাড়ে বারটা নাগাদ র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমাটি উদ্ধার করে নিকটবর্তী গাজীর বিলে একটি ইটভাটায় নিয়ে যায়। সেখানে মাটিতে গর্ত করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন আগামী ২৫ শে জুন পদ্মা সেতুর উদ্বোধন বাধাগ্রস্ত করতেই জামাতের একটি দল উদ্দেশ্য প্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।পরে সংবাদ পেয়ে নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ পুলিশ সুপার লিটন কুমার সাহা এবং র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প কমান্ডার কাম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন বোমাটি উদ্ধারে সার্বক্ষনিক তদারিক করেন। জেলা প্রশাসক শামিম আহমেদ বলেন, পুলিশ ও র্যাবের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে দ্রুততম সময়ে বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, এ ঘটনার সাথে কারা জড়িত রয়েছে তাদেও উদ্ধেশ্য কি ছিল তা খতিয়ে বওে করা সহ প্রকৃত অপরাধীদেও শানক্ত কওে আইনের আওতায় আনার কাজ শুরু হয়েছে। একাজে র্যাব ও পুলিশ সমন্বিত ভাবে কাজ করছে। আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদেও আইনের আওতায় আনা সম্ভব ।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments