দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দুষ্কৃতীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে হামলা ও এলোপাততাড়ি গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন গভীর রাতে একদল মুখোশধারী দুষ্কৃতকারী মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামকে নিজ বাড়ির পাশে একটি দোকান থেকে অস্ত্রের মুখে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে দুষ্কৃতকারীরা বন্দুক ও শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হোন। পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
হামলা ও গুলিতে মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) ও তার পিতা মো. হাফেজ প্রামানিক (৭০), সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) এবং তার স্ত্রী মেরিনা (২৫) আহত হয়। আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম ও তার পিতা মো. হাফেজ প্রামানিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবংবাঁকীরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেতজনা বিরাাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
হামলা ও গুলির বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুষ্কৃতীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় কেউ এখনও আটক হয়নি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments