ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভিডিও গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বোরহান উদ্দিন রাব্বি-(১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
গত মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যায় কালনী এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে সে মারা যান। নিহত রাব্বি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে। রাব্বি নবম শ্রেনীতে পড়াশুনা করতো।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাব্বি বাড়ির পাশে রেল লাইনের উপর বসে কানে মোবাইলের হেডফোন লাগিয়ে ভিডিও গেম খেলার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কালনী ট্রেনের নীচে কাটা পড়ে মারা যায়। পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করেন। আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments