স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, গত ২০ বছরে মানুষ ভোট দিতে পারেনি। তারা উন্মুখ হয়ে আছে কবে একটা ভোট দিতে পারবে। মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিতে হবে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি সংবিধান, আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। কিন্তু সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয়, যদি সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয়। তাই আমি আহ্বান জানাব যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন।
শনিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়া প্রাইমারি বিদ্যালয়ে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক নেতা ও স্থানীয় বাসিন্দা গোলাম কিবরিয়া মাখনের সভাপতিত্বে এতে স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলী, সালামত খাঁন সজিবসহ মনিপুরী পাড়ার গণ্যমানয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নীরব বলেন, অন্তর্বর্তী সরকারকে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের সম্মিলিত ঐক্যকে ধরে রাখা দরকার। এই গণঅভ্যুত্থান ছাত্র-শ্রমিকসহ আপামর জনসাধারণের। এককভাবে কারও এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব দাবি করা সমীচীন নয়। বিরোধী রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ১৬ বছরের লড়াই-সংগ্রামের জমিনেই এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। গণঅভ্যুত্থান ছিল আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষের সীমাহীন পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে সত্যিকারের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা উঠে এসেছে তাকেও বাস্তবায়িত করতে হবে। এই ঐক্য বিনষ্ট বা প্রশ্নবিদ্ধ হলে গণঅভ্যুত্থানের গৌরব ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের অনুরোধ করব চলমান পরিস্থিতে আমাদের শৃঙ্খলায় থাকতে হবে, শান্তিতে থাকতে হবে। কোনো রকমের চাঁদাবাজি, দখলদারি, অত্যাচার-নিপীড়নের মধ্যে যুক্ত হবেন না। যারা দলের হুকুম ও সিদ্ধান্ত মানবে না তারা দলের লোক নয়।
এরআগে ভাটারা থানা বিএনপির এক কর্মীসভায় অংশ নেন তিনি। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি এবং নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুম, মালয়েশিয়া বিএনপি'র সভাপতি বাদরুল রহমান, মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ জি এম শামসুল হক, নগর নেতা হযরত কাজী এবং আজহারুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments