পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা দাবি করেন, ২০১৮ সালে আধুনিক ফিস মার্কেট নির্মাণের লক্ষ্যে তৎকালীন পৌর কর্তৃপক্ষের আশ্বাসে তারা তাদের পুরোনো দোকান অপসারণ করেন। সে সময় এক বছরের মধ্যে পূর্বের স্থানে অতিরিক্ত অর্থ ছাড়াই দোকান বরাদ্দ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে তাদের দাবি। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তারা।
ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে নতুন করে দোকান বরাদ্দের ক্ষেত্রে প্রতি বর্গফুটের মূল্য ৬ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকা এবং মাসিক প্রতি বর্গফুট ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তাদের দাবি, পার্শ্ববর্তী বরগুনা জেলার অনুরূপ একটি মার্কেটে প্রতি বর্গফুটের মূল্য তুলনামূলকভাবে কম নির্ধারণ করা হয়েছে। এ কারণে মঠবাড়িয়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে ডিসিআর ও চান্দিনা হোল্ডিংয়ের ভিত্তিতে তারা ব্যবসা পরিচালনা করে আসলেও বর্তমান বরাদ্দ প্রক্রিয়ায় সেই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী ও তাদের পরিবার আর্থিক সংকটে পড়েছেন বলেও দাবি করেন তারা।
এ সময় ব্যবসায়ীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে পূর্বে ব্যবসা পরিচালনাকারীদের যথাযথ অগ্রাধিকার দিয়ে দোকান বরাদ্দ, বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং তাদের অভিযোগ তদন্তের দাবি জানান। এর আগে একই দাবিতে ক্ষতিগ্রস্ত দাবি করা ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে মঠবাড়িয়া পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments