ডেস্ক রিপোর্ট: গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম (আবেদনপত্র) বিক্রি শুরু হচ্ছে আজ রবিবার থেকে। ১২ এপ্রিল বুধবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও একই স্থানে জমা দেওয়া যাবে।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ও কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী, বগুড়ার তালোড়া এবং টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র পদে নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র ধানমন্ডি কার্যালয় থেকে সংগ্রহ করে একই স্থানে জমা দেওয়া যাবে।
যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে ও কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া দলীয় মনোনয়নপ্রত্যাশী নিজে অথবা তার একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আওয়ামী লীগের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ১২ এপ্রিল বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা করতে হবে।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments