পোস্টাল বিডি অ্যাপে ভোট
ডেস্ক রিপোর্ট: প্রবাসীদের ডাকযোগে ফেরত পাঠানো পোস্টাল ব্যালটগুলোর মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। তবে এসব ব্যালটের মধ্যে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ৪১ হাজার ১৭৮টি ব্যালট। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অবশিষ্ট ব্যালট যাচাই ও গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত Postal Vote BD মোবাইল অ্যাপের আওতায় প্রবাসী ভোটারদের জন্য পাঠানো মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ভোটার নিজ নিজ ব্যালট গ্রহণ করেছেন।
ভোটারদের হাতে পৌঁছানো ব্যালটের একটি বড় অংশ ব্যবহার করে ইতোমধ্যে ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ভোট প্রদান শেষে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস অথবা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে।
ডাকযোগে ফেরত পাঠানো এসব ব্যালটের মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট দেশে পৌঁছালেও রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে ৪১ হাজার ১৭৮টি ব্যালট। নির্বাচন কমিশন জানিয়েছে, পর্যায়ক্রমে অবশিষ্ট ব্যালট গ্রহণ ও যাচাই-বাছাই শেষে তা চূড়ান্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের অস্থিরতার বিরুপ প্রভাব মোকাবিলায় থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের নতুন শ্রমবাজারে জনশক্তি রপ্তানির উদ্যোগ জোরদার করা হয়েছে। আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দ ...
স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন ...
স্টাফ রিপোর্টার: সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় দমকা হা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশকে একটি ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পর ...
সব মন্তব্য
No Comments