স্টাফ রিপোর্টার: আগামী বছর থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়েও প্রাইম মিনিস্টার কাপ শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “গত আড়াই মাসে ২২ লাখ ১৪ হাজার ১০৫ জন শিক্ষার্থী এই খেলায় অংশ নিয়েছে। এর মধ্যে বালক ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন এবং বালিকা ১১ লাখ ৩ হাজার ২৯১ জন। এখন বিশ্বকাপ চলছে। আমি চাই শুধু প্রাইমারি না, মাধ্যমিক পর্যায়েও আগামী বছর থেকে প্রাইম মিনিস্টার কাপ শুরু করা হবে।”
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য আগামী বছরগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অন্তত ৫০ লাখ শিক্ষার্থীকে এই টুর্নামেন্টের আওতায় আনা।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল আজ শনিবার, ২০ জুন বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বালক বিভাগে ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বী ছিল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ।” তিনি উল্লেখ করেন, সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত আধুনিকায়নের কাজ করছে। এর অংশ হিসেবে চতুর্থ শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, এবারের টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। দেশব্যাপী মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা অংশগ্রহণকারীর সংখ্যার বিচারে বিশ্বের অন্যতম বৃহৎ শিশু ফুটবল উৎসব।
টুর্নামেন্ট গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের খেলার মাধ্যমে শুরু হয়। এরপর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে ৪ জুন জাতীয় পর্যায়ের খেলা শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের মতো সামাজিক সমস্যা কমাতেও সহায়ক।”
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
সব মন্তব্য
No Comments