স্টাফ রিপোর্টার: আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মেঢাবিবি-৫, ধানমণ্ডির আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানে ঝাউলাহাটি এলাকার মিথিলা এন্টারপ্রাইজ, সোহান এন্টারপ্রাইজ-সহ দু’টি নামবিহীন খানাডুলি কারখানার ৩শ’ সিএফটির ৪টি বার বার্নার, ৪৫০ সিএফটির ২টি বার বার্নার এবং ৬শ’ সিএফটির ২টি বার বার্নারের অবৈধ লাইন কিলিং করা হয়। এ সময় ১টা বুস্টার ও ১২৩ ফুট পাইপ জব্দ করা হয়।
এছাড়া তিনটি বিল্ডিং-এর অবৈধ আবাসিক সংযোগ এবং একটি আবাসিক সংযোগ বাণিজ্যিকভাবে ব্যবহারের কারণে বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২টি চুলার স্ট্যান্ড, ২টি ডাবল বার্নার, ৭ ফুট পাইপ ও ৪টা রেগুলেটরও জব্দ করা হয়। মালিক পক্ষের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক কোনোরূপ দণ্ড আরোপ করা যায়নি।
পৃথক অভিযানে আবিবি-নরসিংদীর ছোট রামচন্দ্রী, আলগী, খোসপাড়া, নূরালাপুর, মাধবদী, নরসিংদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩শ’ জন অবৈধ গ্রাহকের ৩শ’টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় ১ হাজার ২শ’ ফুট ১ ইঞ্চি এবং ৩/৪ ইঞ্চি পাইপ ও প্রায় ২ হাজার ফুট হোস পাইপ উচ্ছেদ করা হয়। অবৈধ সংযোগ ব্যবহারের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে একজন গ্রাহককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আলাদা অভিযানে ঢাকা মেট্রো গুলশান কার্যালয়ের একটি বিশেষ টিম উত্তরা আব্দুল্লাহপুর ব্রিজের ঢালে আল্লাহর দান হোটেল নামে একটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
পৃথকভাবে আরো এক অভিযানে আজ গাজীপুরের কাশিমপুর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকার গ্যাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ, ৪৫০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ৫শ’ মিটার পাইপ অপসারণ করা হয়।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments