স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) লাইসেন্সপ্রাপ্ত ম্যাট্রিমনি সেবা হিসেবে পরিচালিত হচ্ছে প্ল্যাটফর্মটি। বাংলাদেশ ও যুক্তরাজ্যে অবস্থানরত কয়েকজন পেশাজীবীর জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে এর যাত্রা শুরু হয়েছে।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্যাক্তারা জানিয়েছেন, উন্মুক্ত সামাজিক যোগাযোগমাধ্যম, প্রচলিত ঘটক এবং ব্যয়বহুল ম্যারেজ মিডিয়ার মাধ্যমে পাত্র-পাত্রী খুঁজতে গিয়ে পরিবারগুলো যেসব সমস্যার মুখোমুখি হয়, তার একটি নিরাপদ ডিজিটাল বিকল্প তৈরির লক্ষ্যেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। ইজিম্যাচ বিডিতে পাত্র বা পাত্রী নিজে অথবা পরিবারের দায়িত্বশীল কোনো সদস্য নিবন্ধিত মোবাইল নম্বর ও একবার ব্যবহারযোগ্য ওটিপির (OTP) মাধ্যমে বায়োডাটা তৈরি করতে পারবেন। এতে ব্যক্তিগত ও পারিবারিক তথ্য, শিক্ষা, পেশা, বৈবাহিক অবস্থা, প্রত্যাশিত জীবনসঙ্গীর তথ্য, ছবি এবং যাচাইকরণ-সংক্রান্ত তথ্য যুক্ত করার সুযোগ রয়েছে।
এ বিষয়ে ইজিম্যাচ বিডির প্রতিষ্ঠাতা মো. খালেদ মোর্শেদ বলেন, দেশের ভেতরে ও প্রবাসে থাকা বাংলাদেশি ব্যক্তি ও পরিবার, যারা নিরাপদ, গোপনীয় ও পরিবারভিত্তিক পরিবেশে পাত্র-পাত্রী খুঁজতে চান, তাঁদের কথা বিবেচনা করেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, অনেক পরিবারকে পাত্র-পাত্রী খুঁজতে গিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটের উন্মুক্ত জায়গায় ব্যক্তিগত ছবি ও তথ্য প্রকাশ করতে হয়। আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চেয়েছি, যেখানে প্রযুক্তি পরিবারকে সহায়তা করবে; তবে ব্যক্তিগত গোপনীয়তা, সম্মান এবং দায়িত্বশীল যোগাযোগকে অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত ফেসবুক গ্রুপ বা সামাজিক যোগাযোগমাধ্যমের মতো এখানে ব্যবহারকারীর সব তথ্য একসঙ্গে সবার কাছে প্রকাশ করা হবে না। পারস্পরিক আগ্রহ, সম্মতি এবং নির্ধারিত গোপনীয়তার স্তর অনুযায়ী ধাপে ধাপে তথ্য শেয়ার করার ব্যবস্থা রাখা হয়েছে। এই প্ল্যাটফর্মটির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে রয়েছে স্মার্ট ম্যাচিং ব্যবস্থা। ব্যবহারকারীর দেওয়া পছন্দ ও জীবনসঙ্গী-সংক্রান্ত প্রত্যাশার সঙ্গে যেসব বায়োডাটার মিল বেশি, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখানোর ব্যবস্থা রয়েছে। সম্ভাব্য মিল ১০০, ৯০ বা ৮০ শতাংশসহ বিভিন্ন মাত্রায় দেখানো হতে পারে। এতে প্রাসঙ্গিক প্রোফাইল বাছাই করা সহজ হবে।
আরো বলা হয়, পারস্পরিক আগ্রহ তৈরি হলে ব্যবহারকারীরা ধাপে ধাপে আরও তথ্য দেখতে পারবেন। নির্ধারিত পর্যায়ে মেসেজ, কল ও ভিডিও যোগাযোগের সুবিধাও থাকবে। পাশাপাশি পরিবারের সদস্যদের আলোচনায় যুক্ত করার সুযোগ থাকায় পুরো প্রক্রিয়াটি পরিবারকেন্দ্রিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। বায়োডাটা তৈরি ও প্রশাসনিক যাচাই শেষ হওয়ার পর ব্যবহারকারী নিজের বায়োডাটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনে পরবর্তী সময়ে বায়োডাটা সম্পাদনা, পুনর্লিখন কিংবা মুছে ফেলার সুযোগও রাখা হয়েছে।
প্ল্যাটফর্মটিতে অনাকাঙ্ক্ষিত আচরণ, অপব্যবহার বা সন্দেহজনক কার্যক্রমের বিরুদ্ধে রিপোর্ট করার ব্যবস্থাও রয়েছে। গত কয়েক বছর বিভিন্ন ম্যাট্রিমনি ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ, অনলাইন পেজ এবং প্রচলিত ঘটকনির্ভর প্রক্রিয়া পর্যবেক্ষণের পাশাপাশি তাঁদের নিজেদের পারিবারিক অভিজ্ঞতাও ইজিম্যাচ বিডি তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সাতক্ষীরা প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ...
সব মন্তব্য
No Comments