পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল ঘেঁষে অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ , মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালন করেছে আটোয়ারীর সুশিল সমাজ। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম-এর আহবানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পাকা সড়কে এ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, গুঞ্জরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক, বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামু, বিশিষ্ট ব্যবসায়ী তাছাফুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধার সন্তান আল মামুন বিপ্লব প্রমুখ। বক্তারা বলেন, একটি অর্থলোভী মহল বৃহত্তর স্বার্থের দিকে না তাকিয়ে নিজের পকেট ভারী করে একটি অদৃশ্য শক্তির ছত্রছায়ায় দাপটের সাথে হাসপাতালের দেওয়াল ঘেঁষে দোকান ঘর নির্মাণ করছে। এহেন কার্যক্রম সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। অবৈধভাবে নির্মিত দোকানঘরগুলি হাসপাতালের সম্মুখ থেকে উচ্ছেদ করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা। মানববন্ধন শেষে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments