ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় কুকুরের কামড়ের ১৫ দিন পর সামিয়া (৪) নামে এক শিশু কণ্যার মৃত্যু হয়েছে।
শনিবার ( ১০ আগষ্ট) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডেও নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
নিহত শিশু সামিয়া দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মো. জসিমের মেয়ে।
নিহত শিশুর পিতা জসিম জানান, গত (২৬ আগষ্ট ) চরমানিকা ৮ ও ৯ নং ওয়ার্ডসহ বেশ কয়েকটি এলাকায় কুকুরের কামড়ে বিভিন্ন বয়সী ১২ জনকে আহত করে। আহতদের মধ্যে আমার মেয়ে সামিয়াকে অচেনা একটি পাগলা কুকুরে কামড়ে দিয়ে রক্তাক্ত যখম করে। পরে স্থানীয় চিকিৎসক দ্বারা ভ্যাকসিন দেয়া হলে কয়েকদিন সুস্থ থাকে।
এরপর ৮ সেপ্টেম্বর সকাল থেকে অসুস্থ হয়ে পড়ে, তাৎÿনিক চরফ্যাশন হাসপাতালে মেয়েক নিয়ে যাই।সেখানে মেয়ের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন টাকার অভাবে মেয়েকে বরিশাল না নিয়ে বাড়িতে নিয়ে আসলে আজ শনিবার ( ১০ আগষ্ট) সকাল সাড়ে ৬ টার দিকে মেয়ে ( সামিয়া) মারা যায়।
সামিয়ার মৃত্যু খবরে চরমানিকা ইউনিয়ন ৮ এবং ৯ নং ওয়ার্ডে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চরফ্যাশন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুব কবির বলেন, কুকুরে কামড়ানোর পর যতদ্রæত সম্ভব ২৪ ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে আসতে হবে এবং আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় ভ্যাকসিন দিতে হবে। তবে কুকুরে গলার উপরে অর্থাৎ মাথায় কামড়ালে রোগীকে বাচাঁনো সম্ভব হয় না।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments