ডেস্ক রিপোর্ট: সম্প্রতি ৪৩ তম বিসিএস এর পূর্বের গেজেট বাতিল করে সংশোধিত গেজেটে অনেকের নাম না থাকায় বাংলাদেশ যুব ফ্রন্ট গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। সংগঠনের আহবায়ক রাশেদ শাহরিয়ার বলেন-"জুলাই গণ-অভ্যুত্থানে দেশের যুবসমাজ একটি বৈষম্যহীণ রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে। তাই একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের সর্বস্তরে বৈষম্য নিরসন করা অন্তর্বর্তীকালীন সরকারের কর্তব্য। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম ৪৩ তম বিসিএসের সংশোধিত গেজেটে পূর্ব উত্তীর্ণ অনেককে কোন সুস্পষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ব্যতিরেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া প্রার্থীরা ফ্যাসিস্ট আওয়ামি লীগের দোসর তাদের বিরুদ্ধে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। হিন্দু সম্প্রদায়ের প্রার্থীদের গণহারে বাদ দেওয়া হয়েছে। এমনকি বিগত ১৭ বছর আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিল - তাদেরও বাদ দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা প্রমাণ করে সংশোধিত গেজেটে রাষ্ট্রীয় বৈষম্য ও অন্যায় করা হয়েছে যা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। আমরা বাংলাদেশ যুব ফ্রন্ট এর পক্ষ থেকে অবিলম্বে এই বিতর্কিত গেজেট বাতিল করে বঞ্চিত প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।"
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments