বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের শঙ্কা
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আগামী ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে, পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়ায় ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মোঃ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের ঢাকার আকাশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস রয়েছে, সামান্য বৃষ্টির সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৬ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৫ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে, তা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা হাওয়ার প্রবণতা বাড়াতে পারে। যদিও এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা নেই, তবে মধ্য বঙ্গোপসাগরে আগামী পাঁচ দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হলে তা পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়িয়ে দিতে পারে বলে জানানো হয়েছে। চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে মাসের শুরুতে দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও জানিয়েছিল অধিদপ্তর।
*খোকন মিয়া, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি বাতিলের দাবিতে দিনব্যাপী অনশন শ ...
স্টাফ রিপোর্টার: অবশেষে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউ ...
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে।তিনি বলেন, ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১২ অক্টোবর ২০২৬ খ্রি. রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার থে ...
সব মন্তব্য
No Comments