বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হালিম বেপারী নামের এক আওয়ামী লীগ নেতার ২ শতাধিক কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যপারে সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর গ্রামের ৭ নম্বর ওয়ার্ড
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষতিগ্রস্থ হালিম বেপারী বাদী হয়ে একই গ্রামের শাহিন সরদার,কাইয়ুম সরদার ,মনির বেপারী, সাদিয়া বেগম, নয়ন বেগম ও জান্নাতুল ফেরদৌস নিলুকে সুনির্দিষ্ট ও ৩৩/৩৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে সোমবার বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার সন্ধ্যার পরে আসামীরা বাদী হালিম বেপারীর পৈত্রিক ও বর্গাচাষকৃত সম্পত্তিতে রোপিত বিভিন্ন প্রজাতির ২ শতাধিক কলাগাছ কেটে পাশের খালে ফেলে দেয়। বাদী হালিম বেপারী এসময় তাদের বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রসশ্রে সজ্জিত আসামীরা তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি ধামকি দেয়। ফলে নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম বলেন,তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments