ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেলিমা আহমাদ মেরীর ব্যক্তিগত সহকারী সালেমীন সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সালেমীন সরকার জানান, গত ১৮ জুন স্ট্রোক করলে সাবেক এই সংসদ সদস্যকে দ্রুত ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সেলিমা আহমাদ মেরী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে কুমিল্লা-২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মজিদের কাছে পরাজিত হন তিনি।
১৯৬০ সালে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে জন্ম নেন সেলিমা আহমাদ মেরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও সফল ছিলেন তিনি। দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। নারী উদ্যোক্তা তৈরিতে তার ভূমিকা প্রশংসিত।
সেলিমা আহমাদ মেরীর মৃত্যুতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ, হোমনা ও তিতাস উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
সব মন্তব্য
No Comments