তরিকুল ইসলাম: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘ ২৭ বছরের সাধারণ সম্পাদক, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, সখিপুর হাসপাতাল প্রতিষ্ঠাতার নেপথ্যের কারিগর, দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা, সমাজসেবক, মানব দরদী মরহুম আলহাজ্জ মো. আব্দুল মজিদ সাহেবের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেবহাটার সখিপুর সাহেব বাড়িতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আলহাজ্জ মরহুম আব্দুল মজিদের একমাত্র পুত্র ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ ও মেঝো কন্যা শাহীন পারভীনের তত্বাবধানে সহযোগীতায় নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক ও কালিগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সাবেক প.প. কর্মকর্তা ডা: আকসেদুর রহমানের নেতৃতে ১৫জনের একটি মেডিকেল টিম এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে।
এসময় দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান উক্ত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার স্কাউট লিডার আবু তালেব ও রোভার স্কাউট দলের সহযোগিতায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনশত পঞ্চাশ জনকে চিকিৎসাসেবা, ফ্রি ঔষধ প্রদান, ডাইবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ এবং রক্তচাপ নির্ণয় করা হয়।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে খুলনা জেলায়।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনু ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর মিছিল। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।চাপ ব ...
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
সব মন্তব্য
No Comments