ডেস্ক রিপোর্ট: ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর দু’দিনের সভা শেষে গৃহীত প্রস্তাবে একুশে আগস্টের ঘটনা নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যকে দুভার্গ্যজনক আখ্যা দিয়ে বলেছে এটা আবার প্রমাণিত হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃত্বের বিনাশসাধনের জন্য বিএনপি নেতৃত্ব কর্তৃক সংঘটিত ঐ ঘটনাবলী সম্পর্কে তারা অনুতপ্ত নয় বরং একইভাবে ঐ অপরাধকে জায়েজ করার চেষ্টায় তারা তাদের পুরাতন অপচেষ্টাকে আজ পর্যন্ত অব্যাহত রেখেছে। এ সম্পর্কে ওয়ার্কার্স পার্টির গৃহীত প্রস্তাবে বলা হয় ২১ আগস্টের গ্রেনেড হামলায় ঘটনা বিএনপির সবচাইতে বড় প্রমাণিত অপরাধ। কেবল বিচারেই নয়, জজ মিঞা নাটকের প্রকৃত উদ্ঘাটনের মধ্য দিয়ে এই অপরাধ আরও বিশেষভাবে প্রমাণিত হয়েছে। বিএনপি মহাসচিব ২১ শে আগস্টের ঘটনাকে দুঃখজনক বলে কুম্ভাশ্রু বর্ষণ করলেও তাদের পুরাতন খেলা অনুসারে এবারও আওয়ামী লীগের ঘাড়ে ঐ হামলার দায় চাপিয়ে দেয়ার চেষ্টা করেছেন। ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে একুশে আগস্টের বিচার প্রক্রিয়া উচ্চ আদালতে দ্রুত সম্পন্ন করে অপরাধীদের সাজা নিশ্চিত করার দাবী জানান হয়।’
পলিটব্যুরোর দু’দিনব্যাপি সভায় পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্ব করেন।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments