স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, সরকারের বিদায়ের ধ্বনি বাজতে শুরু করেছে। এই ধ্বনি ইতিমধ্যে সচিবালয়, গণভবনে পৌছে গেছে। তাই লুটেরা তাদের লুন্ঠিত অর্থ নিরাপদ রাখতে ব্যস্ত হয়ে পড়েছে।
বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ ও ১ দফা আদায়ের লক্ষ্যে আগামী ২৯ সেপ্টেম্বর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ সফল করার লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রুমা আক্তার, সদস্য সচিব শাহিনুর নার্গিস যুগ্ম আহবায়ক হোসনে আরা লিজা, হাসিনা বেগম হাসি, রাজিয়া সুলতানা শিউলীসহ মহানগর ও বিভিন্ন থানার মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সালাম বলেন, ভাবছেন দেশের টাকা, জনগণের টাকা লুট করে পালাবেন? সুযোগ নেই। দেশের জনগণতো আপনাদের আগেই প্রত্যাখান করেছে, এখন বিদেশীরা এই ভোট চোর এবং দূর্নীতিবাজদের ঠাই দিবে না বলে জানিয়ে দিয়েছেন। এখন কই যাবেন? কোথায় পালাবেন? চারিদিকে আপনাদের অন্ধকার। এখনও সময় আছে খালেদা জিয়াকে মুক্তি দেন, ক্ষমতা থেকে বিদায় নিয়ে বন্দী গণতন্ত্রকে মুক্তি দেন। তাহলে হয়ত লুন্ঠিত অর্থ ফেরত না পেলেও জনতার রেষ থেকে বেঁচে যাবেন।
তিনি বলেন, আজ দেশের মানুষ পেট ভরে ভাত খেতে পারছেন না। অথচ রাষ্ট্রের টাকা খরচ করে প্রধানমন্ত্রী ১৭৮ জনকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন। জাতিসংঘের অধিবেশন মাত্র তিনঘন্টার। আর ১৮ দিন ধরে জনগণের টাকায় আমোদ করছেন। এই টাকা কারো পৈতৃক নয়, জনগণের ট্যাক্সের টাকা। সবকিছুরই একদিন হিসেব দিতে হবে।
আফরোজা আব্বাস তার বক্তব্যে বলেন, এ সরকারের আমলে আজ মা-বোনের কোনো নিরাপত্তা নেই। এরা মানুষকে সম্মান দিতে জানে না। এরা শুধু জানে কিভাবে জনগণের টাকা লুট করা যায়, কিভাবে ভোট চুরি করা যায়।
তিনি বলেন, আজকে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। শুধু খালেদা জিয়া নয়, বন্দী আছে গণতন্ত্র, বন্দী আছে দেশের বাকস্বাধীনতা। এ থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে আমাদের ভাইদের পাশাপাশি মা-বোনদেরও রাজপথে নামতে হবে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments