সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে মাদক বিরোধী অভিযানে ফাহিম হাসান লাদেন (২৩) ও মোঃ নুর ইসলাম (৫৬) নামে গ্রেপ্তার হওয়া দুই আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পৃথক দুটি অভিযানে ৪৪ বোতল বিদেশি মদ ও ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত ফাহিম হাসান লাদেন উপজেলার নাংলা ইউনিয়নের গোবিন্দপুর এলাকার আবদুল হালিমের ছেলে ও মো. নুর ইসলাম কাজাইকাটা এলাকার মৃত. শাহাজাদা শেখের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল জামালপুরের মেলান্দহ উপজেলায় অভিযান চালায়। অভিযানকালে মেলান্দহ পৌর শহরের উমির উদ্দিন হাইস্কুল রোডে গ্রেপ্তারকৃত ফাহিম হাসানের মালিকানাধীন চিল্লোক্স রেস্টুরেন্ট থেকে ৪৪ বোতল বিদেশী মদসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করে।
অপর এক অভিযানে উপজেলার কাজাইকাটা এলাকায় গ্রেপ্তারকৃত মো. নুর ইসলামের বাড়িতে
তল্লাশি করে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ ও উপপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত ফাহিম হাসান ও মোঃ নুর ইসলামকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসতেছে বলে আমাদের কাছে তথ্য ছিলো। তারা এলাকার কুখ্যাত মাদক চোরাকারবারি। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments