রাহাদ সুমন, বরিশাল: মাত্র তিন মাস আগে ব্রুনাই থেকে ছুটিতে এসেছিলেন বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের যুবক রাজীব হোসেন (৩২)।
আর ৯দিন পর আগামী ১৮ নভেম্বর তার ব্রুনাই পাড়ি জমানোর কথা ছিলো।
ভাগ্যের নির্মম পরিহাসে তার আর প্রবাসে যাওয়া হলোনা। রবিবার (৯ নভেম্বর) সকালে বিদ্যুৎস্পর্শে মৃত্যুবরন করেছেন রাজীব।
এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত রাজীব গৌরনদীর আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, শখের বসে মাছ ধরার জন্য রবিবার সকালে মর্টার দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন রাজীব।
এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুত্বর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক টিপু সুলতান জানিয়েছেন, ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত করা হবে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও কমেনি চরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ভোগান্তি। বন্যায় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় রোপণ করা ধানখেতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে ওই জমিতে নতুন করে ধান রোপণ করা হয়েছে বলে অভিযোগ কর ...
সব মন্তব্য
No Comments