অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে আইনি লড়াই শেষে জামিনে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞা।
রোববার (৮ মার্চ) বিকেলে ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
জেলগেটে উপস্থিত হয়ে নিজ হাতে ফুলের মালা পরিয়ে চেয়ারম্যান সিদ্দিক মিঞাকে স্বাগত জানান এমপি বাবুল। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের (ক্ষমতাচ্যুত) বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।
সম্প্রতি আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে ওঠে, তার অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন তিনি।
এই আন্দোলন ঘিরে উত্তেজনা বাড়তে থাকলে গত বছরের ১৩ সেপ্টেম্বর গভীর রাতে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরদিন ১৪ সেপ্টেম্বর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর জামিনে মুক্তি পেয়ে সিদ্দিক মিঞা বলেন,“আমার মুক্তির পেছনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
অন্যদিকে এমপি শহিদুল ইসলাম বাবুল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—ভাঙ্গার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের আইনি সহায়তার মাধ্যমে মুক্ত করা হবে। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আজ আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিঞা মুক্তি পেয়েছেন। আমি নিজে জেলগেটে উপস্থিত থেকে তাকে গ্রহণ করেছি।”
প্রসঙ্গত, ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গত বছরের ৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামে এলাকাবাসী।
আলগী ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিক মিঞার নেতৃত্বে কয়েকদিন ধরে অবরোধ কর্মসূচি পালিত হয়। চার দিনের অবরোধের পর ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সকাল-সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হলে, কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তবে,পরবর্তী সময়ে উচ্চ আদালতের রায়ে আলগী ও হামিরদী ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত হয়।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments