স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন সাবেক সিইসি কে এম নুরুল হুদার সাথে মব জাস্টিসে জড়িত অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর জনসাধারণের কিছুটা আস্থা ফিরে এসেছে। এরজন্য তাদের কে ধন্যবাদ। অতীতে মব জাস্টিসকারীরা ধরা ছোঁয়ার বাহিরে থাকার কারনে এ ধরনের অপরাধ মাত্রা ছাড়িয়ে যাচ্ছিলো। ফলে সাংবিধানিক পদে দায়িত্ব পালনকারী ব্যক্তি সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের হাতে লাঞ্চিত হয়েছে।
বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে কাজী মামুন বলেন, আইন অমান্যকারীদের যারা আইনকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে চায়, তাদের কোনে প্রকার ছাড় দেয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর এব্যপারে কঠোর হতে হবে। ভবিষ্যতে আর কোনো মব জাস্টিস কে প্রশয় দেয়া যাবে না। যে কোনো ধরনের অপরাধের বিচার করার দায়িত্ব মব জাস্টিসকারীদের নয়। সকল নাগরিকের নিরাপত্তা প্রদানের দায়িত্ব রাষ্ট্রের। এব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।
বিবৃতিতে কাজী মামুন কে এম নুরুল হুদাকে মব জাস্টিসের নামে লাঞ্ছিত করার পর অপরাধীকে আটকের জন্য যৌথবাহিনিকে ধন্যবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত অন্য সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments