স্টাফ রিপোটার: গুম, খুন নির্যাতনে নিপীড়নে শিকার হওয়া ও শহীদ পরিবারদের কান্না কখনো বৃথা যেতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয় আমাদের হবেই।
বুধবার দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। গণতন্ত্র পুনরদ্ধারের আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার ব্যাক্তিবর্গের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ আয়োজন করে বিএনপি। এ সময় গুম, খুন শহীদ হওয়া ব্যাক্তির স্বজনদের কথা শোনেন বিএনপির নেতারা। তারা শহীদ, গুম ও নির্যাতনের শিকার ব্যাক্তিবর্গের পরিবারের প্রতি সমবেদনা জানান।
গুম হওয়া বাবার কন্যা সাফা র কথা স্মরণ করিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সাফা র বলার পর কথা বলার কোন অবকাশ থাকে না। তার একটি ছবি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। এখানে গুম, শহীদ হওয়া অনেকের স্বজনরা বলেছেন, অনেক বছর ধরে তারা তাদের ভাইকে, বাবাকে, দেখতে পান না , কথা বলতে পারেন না।
তিনি বলেন, আওয়ামী লীগের লক্ষ্য একদিকে সন্ত্রাস , আরেকদিকে দুর্নীতি । এদুটো নিয়েই তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। স্বাধীনতার পরবর্তী সময়ে এরা সাদা গাড়িতে করে লোক তুলে নিয়ে গিয়ে গুম করেছে। শহীদ পরিবারদের কান্না কখনো বৃথা যেতে পারে না। বিজয় আমাদের হবেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এ গুম খুনের মধ্যে তারা চুপ করে বসে থাকবে না । তারা নেমে পড়েছে। ইতোমধ্যে আমাদের সম্মুখে আন্দোলন করতে গিয়ে ১৭ জন প্রাণ দিয়েছেন।
মহাসচিব বলেন, মানবাধিকার লংঘন, গুম, খুন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান, জাতিসংঘ সবাই কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই কর্মকর্তাদের সরকার পুরস্কৃত করেছে।
তিনি বলেন, উন্নয়নের নামে এই শাসকগোষ্ঠী বৈষম্য সৃষ্টি করেছে। একদিকে তারা বাড়ি গাড়ির মালিক হয়েছে। ব্যাংকের টাকা লুটপাট করে তারা বিদেশে বাড়ি করে বিলাসিতা জীবন যাপন করছে। অন্যদিকে সাধারণ মানুষ দুবেলা দূ'মুঠো খাবারের জন্য সংগ্রাম করছে। তবুও পাচ্ছে না। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হাতের নাগালের বাইরে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেত্রী শাম্মি আক্তার প্রমুখ।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments