স্টাফ রিপোটার : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের বলেছেন, দূর্ণীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের অপরিসীম ভুমিকা আছে। ইতিহাসের সব ইতিবাচক পরিবর্তনে সাংস্কৃতিক কর্মীরা অগ্রণী ভুমিকা পালন করেছে। আগামী দিনেও সাংস্কৃতিক কর্মীরা দেশের স্বার্থে ভুমিকা রাখবে। দেশের স্বার্থেই সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
আজ বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির এক সভায় সভাপতি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ আগষ্ট জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন সাংস্কৃতিক পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুন্নাহার বেগম এমপি, সহ সভাপতি খন্দকার দেলোয়ার জালালী, সহ সাধারণ সম্পাদক রাজীব গুহ, মুহঃ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুজন, ফয়েজ মুন্না, মিঠু হাসান, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, দফতর সম্পাদক সুশান্ত কুমার সুত্রধর (শান্ত), সাংস্কৃতিক সম্পাদক চম্পা মন্ডল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফসানা ইয়াসমিন, সহ ক্রীড়া সম্পাদক মোঃ জিয়াউর রহমান, প্রাদেশিক বিষয়ক সম্পাদক মিরাজ মেহেদী, সদস্য মোঃ আব্দুস সামাদ খান, মোছাঃ রায়েনা লাইলাতুল কদর, তামান্না চৌধুরী, নাহিদা তনুজা।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments