ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসায় ফিরছেন। এরআগে বুধবার ( ১৮ জুন) সন্ধ্যায় গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে যান।
এভারকেয়ারে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই বেগম বাসায় ফিরেন। তার চিকিৎসক ড. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনী, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রোইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। ওই দিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে সেখানকার বিশেষায়িত বেসরকারি হাসপাতাল 'দ্য লন্ডন ক্লিনিক' নিয়ে যাওয়া হয়।
১৭ দিন চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। সেখানেই চিকিৎসা দেওয়া হয়। ১১৭ দিন পরে লন্ডর থেকে দেশে ফেরেন খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments