জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার পল্লীতে এক পোল্ট্রি মুরগি খামারে দূর্বৃত্তরা হানা দিয়ে ২লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগউঠেছে। ঘটনাটি ঘটেছে- বুধবার ভোররাতে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামে। ক্ষতিগ্রস্ত পোল্ট্রি মুরগি খামারের মালিক কামরুল ইসলাম জানান-তিনি গত ৫ বছর ধরে ওই স্থানে পোল্ট্রি মুরগির ব্যবসা করে আসছেন।
পূর্বশত্রুতার জের ধরে কে বা কাহারা তার পোল্ট্রি মুরগি খামারে হানা দিয়ে
কুপিয়ে পিটিয়ে ৪শ ১০টি মুরগি মেরে ক্ষতি সাধন করে। তিনি ভোর বেলা খামারে গিয়ে দেখতে পান যে তার খামারের সব মুরগি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তিনি আরো বলেন-খামারে বেড়া কেটে দূর্বৃত্তরা খামারে প্রবেশ করে। তার খামারে ৫শ ২০টি মুরগি ছিলো। যার প্রতিটি মুরগির ওজন ছিলো ১কেজি ৩শ, ৪শ গ্রাম। তিনি ঘটনার দিন রাত সাড়ে ১১টা পর্যন্ত খামারে কাজ শেষে বাসায় এসে ঘুমাইয়া পড়েন। এই সুযোগে দূর্বৃত্তরা খামারের বেড়া কেটে প্রবেশ করে খামারের মুরগি গুলো কুপিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে তিনি ধারনা করেন। এঘটনায় কলারোয়া থানায় তিনি একটি অভিযোগ দিয়েছেন।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments