মহাসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহারে নিয়ন্ত্রন হারিয়ে চাকলাদার পরিবহন খাদে পড়ে নিহত হন ২জন, আহত হয়েছে অন্তত ২০/২৫ জন। ১৩ মার্চ দুপুর দেড়টায় বেনাপোল- বরিশালগামী চাকলাদার পরিবহনের বাস সানুহার বাসস্ট্যান্ডের সম্মুখে কাসেম হাওলাদারের বাড়ি অতিক্রম করে বরিশাল যাওয়ার পথে ওই এলাকার বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫) রাস্তা পাড়াপাড় করার সময় উচ্চ গতিতে থাকা গাড়িটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশের পুকুরে পতিত হয়। ঘটনাস্থলে সুমন সরদার নিহত হন। এছাড়াও অন্তত ২০/২৫জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান গাড়ির ভেতরে আরো একটি মরদেহ আছে। ঘটনাস্থলে উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগসহ পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে। এদিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments