স্টাফ রিপোটার: সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় প্রস্তুতি ভালো বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, এমপি। তিনি বলেন, 'বৈশ্বিক পরিস্থিতিতে হজ প্যাকেজ মূল্য বেড়েছে। রিয়ালের বিনিময় মূল্যে বেশি বৃদ্ধি পেয়েছে। এখন ১লাখ ১৮হাজার ৩৫১ জন নিবন্ধিত হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই বাকীগুলো নিবন্ধন সম্পন্ন হবে। '
আজ রবিবার (২এপ্রিল) বিকালে সেগুনবাগিচাস্থ রয়েল ইন ঢাকা রেস্টুরেন্ট রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম আয়োজিত “হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান,এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফারুক আহমেদ সরদার সংক্ষিপ্ত বক্তব্যে আগামীতে বিমান ভাড়া নির্ধারণে বিশেষ কমিটি করার দাবী জানান।
বিশেষ কমিটি গঠনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আরও বলেন, ' নির্ধারিত ফ্লাইট বিবেচনায় বিমান ভাড়া বৃদ্ধির যৌক্তিক কারণ আছে। তবে বিতর্ক এড়িয়ে বিমান ভাড়া নির্ধারণে কোন স্থায়ী কাঠামোর কথা ভেবে দেখা যায়।'
রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু'র সঞ্চালনায় সেমিনারে সভাপ্রধান হিসেবে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদল এবং সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যশেষে অনুষ্ঠানে দোয়ার ব্যবস্থা করা হয়।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments