ডেস্ক রিপোর্টঃ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই ইংল্যান্ডের কেন্দ্রস্থল বার্মিংহামে একটি ছোট অনুষ্ঠানের মধ্যদিয়ে মঙ্গলবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কন্যা শিশুদের শিক্ষাদানে প্রচারণা চালানোর জন্য পাকিস্তানি তালেবান তাকে গুলি করেছিল। খবর এএফপি’র।
এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘আজ আমার জীবনের একটি চমৎকার দিন। আসার (মালিক) ও আমি জীবন সাথী হিসাবে গাঁট বেঁধেছি।’ সেখানে তিনি তাদের বিয়ের দিনের নিজের ও তার স্বামীর অনেক ছবি পোস্ট করেছেন।
তিনি আরো লিখেছেন, ‘আমরা আমাদের পরিবারের সদস্যদের নিয়ে বার্মিংহামের বাসায় একেবারে ছোট পরিসরে নিকাহ অনুষ্ঠানের আয়োজন করি। আপনারা অনুগ্রহ করে আমাদের জন্য দোয়া করবেন। সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একত্রে পথ চলার সুযোগ হওয়ায় আমরা আনন্দিত।’
ইসলামিক শরিয়া মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে নিকাহ অনুষ্ঠান হচ্ছে প্রথম পদক্ষেপ।
২০১২ সালে ইউসুফজাইয়ের বয়স যখন ১৫ বছর তখন তার জন্মস্থান সোয়াত ভ্যালিতে আফগান তালেবানের প্রশাখা তেহরীক-ই-তালেবান পাকিস্তানের জঙ্গিরা তাকে হত্যার উদ্দেশে তার মাথায় গুলি করেছিল। এ সময় স্কুল বাসে করে তিনি যাচ্ছিলেন।
মারাত্মকভাবে হামলার শিকার হয়ে কয়েকমাস ধরে দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হয়ে উঠেন। তিনি ‘আই অ্যাম মালালা’ শীর্ষক স্মৃতিকথার কো-রাইটার। আর এটি সবচেয়ে বেশি বিক্রয় হওয়া একটি বই।
২০১৪ সালে ১৭ বছর বয়সে ইউসেফজাই নোবেল শান্তি পুরস্কার পান। ভারতের শিশু মানবাধিকার কর্মী কৈলাশ সত্যার্থীর সাথে যৌথভাবে তিনি তা পান।
মালালা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক পাশ করেন। দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে তিনি এ ডিগ্রি নেন।
এখন ২৪ বছর বয়সে তিনি মেয়েদের শিক্ষার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি তার অলাভজনক প্রতিষ্ঠান মালালা ফান্ড আফগানিস্তানে ২০ লাখ ডলার বিনিয়োগ করেছে।
এছাড়া তিনি অ্যাপল টিভি+ এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এ চুক্তি অনুযায়ী টিভিটি তার তৈরি করা বিভিন্ন নাটক ও প্রামাণ্যচিত্র দেখাবে। এসব নাটক ও প্রামাণ্যচিত্রে নারী ও শিশুদের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় নেগোম্বো কারাগারে দুই মাদক চক্রের বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন কারারক্ষীও রয়েছেন বলে জানিয়েছে কর্ত ...
স্টাফ রিপোর্টার: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশন থেমে গেল শেষ ষোলোতেই। ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। আর এই জয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে আক্ষেপ করে বলেছেন, তিনি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করলেও নোবেল শান্তি পুরস্কার পাননি। শুক্র ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয়েছে। এতে রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হয়। ইরানের রা ...
সব মন্তব্য
No Comments