স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসকের সময় ঈদ যাত্রায় জনগণের জীবন অসহনীয় হয়ে পড়েছিলো। বিশেষ করে বিভিন্ন এলাকায় পরিবহন চাঁদাবাজিসহ সমন্বয়হীন ট্রাফিক ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়তো যাত্রীরা।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতারক চক্র এবং চুরি-ছিনতাই, মলম পার্টির প্রবনতা বেড়ে যায়। তাই জানলমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
বুধবার বিকালে মহাখালী বাস টার্মিনালে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে করনীয় নির্দেশনা সভায় তিনি এসব কথা বলেন।
এতে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত কমিশনার সরোয়ার হোসেন, ডিআইজি সুফিয়ান, মালিক সমিতির সাইফুল ইসলাম, আব্দুল বাতেন, শ্রমিক ফেডারেশনের আব্দুর রহিম বক্স প্রমুখ নেতৃবৃন্দ ।
সভায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাখালী, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, সদরঘাট, কমলাপুর স্টেশনসহ ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ও ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় আনার আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের কথা সকলকে অবহিত করা হয়। ঈদের আগেই জরুরি ভিত্তিতে ঢাকা নগরীতে সকল বাস টার্মিনাল এই মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
সভায় অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকেট কালোবাজারি, যাত্রীর মালামাল চুরি, ছিনতাই , সড়ক দুর্ঘটনা এবং চাঁদাবাজ, ডাকাতি, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়োজিত মালিক, শ্রমিক, পুলিশের প্রতিনিধিদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments