ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সকল সংসদ সদস্য ও নির্বাচনী এলাকার জনগণের জন্য পার্লামেন্ট মেম্বার্স ক্লাব একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশের সকল ক্লাবের চাইতে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব সব দিক থেকে অনন্য। সকলের অংশগ্রহণ এর মধ্য দিয়ে ভবিষ্যতে এই ক্লাবটি প্রাণবন্ত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পীকার।
স্পীকার আজ সংস্কারকৃত আধুনিক পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া-মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় স্পীকার সংস্কারকৃত আধুনিক পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্পীকার বলেন, যথাযথ আধুনিকায়নের মাধ্যমে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবকে তৈরি করা হয়েছে। এসময় তিনি সংসদ সদস্যগণকে বিভিন্ন প্রয়োজনে ক্লাবটি ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি, সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, শরীফ আহমেদ এমপি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, নসরুল হামিদ বিপু এমপি, জুনাইদ আহমেদ পলক এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, নাহিম রাজ্জাক এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, রুমানা আলী এমপি প্রমুখ উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments